নতুন ভাবে ক্রিকেটে ফিরছেন মালিঙ্গা
জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দুর্দান্ত ছিলেন লাসিথ মালিঙ্গা। তবে গত মৌসুমে আইপিএলসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার এই ইয়র্কার মাস্টার। ওয়ানডে ও টেস্ট ছাড়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিও ছেড়েছেন গত বছরের শেষ দিকে।
খেলোয়াড় জীবন শেষে শ্রীলঙ্কার সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পেস বোলিং পরামর্শক ছিলেন মালিঙ্গা। জাতীয় দলের হয়ে কাজ করার পর কোচ হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন সাবেক এই ডানহাতি পেসার। তবে নিজের চিরচেনা জার্সিতে নয়।
আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে দেখা যাবে মালিঙ্গা। এক বিবৃতিতে ট্রেন্ট বোল্ট-প্রসিদ্ধ কৃষ্ণা-নবদীপ সাইনিদের বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।আইপিএলের লম্বা ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাইয়ের জার্সিতে খেলেছেন মালিঙ্গা।
রোহিত শর্মার দলটির হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। একবার ৫ উইকেট এবং ছয়বার ৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল ছাড়াও বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ ও টি-টেনের মতো টুর্নামেন্টে খেলেছেন মালিঙ্গা।
রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, প্রসিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চহল, রিয়ান পারাগ, কেসি কারিয়াপ্পা, ওবেড ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুন নায়ার, ধ্রুব জুরেল, তেজাস বোরেকা, কুলদীপ যাদব, সৌরভ গারওয়াল, জেমস নিশাম, নাথান কুল্টারনাইল, ভ্যান ডার ডুসেন, ড্যারিল মিচেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল