ক্রিকেটারদের নিবেদন নিয়েই যত প্রশ্ন, অথচ অন্যান্য দেশের তুলনায় আর্থিকভাবে কতোটা পিছিয়ে টাইগার ক্রিকেটাররা
তবে বিশ্ব ক্রিকেটের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় বেশ কম বেতন পেয়ে থাকেন তামিম-সাকিবরা। এমনকি পাকিস্তানি এবং লঙ্কান ক্রিকেটারদের বেতনও টাইগার ক্রিকেটারদের চেয়ে বেশি। পারফরমেন্সের হিসাব করলে দেখা যাবে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে সমান তালে পারফর্ম করছে টাইগাররা। তাহলে বেতনের ক্ষেত্রে এ বৈষম্য কেনো? বাংলাদেশ এবং ভারত প্রায় কাছাকাছি সময়ে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি দিয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের বেতনের সাথে বাংলাদেশী ক্রিকেটারদের বেতনের তুলনা করার কোন প্রশ্নই আসে না। তবে ভারতীয়দের কেন্দ্রীয় চুক্তি দেখলেই বোঝা যায় বিশ্ব ক্রিকেটের তুলনায় বেতনের ক্ষেত্রে বিসিবি কতটা পিছিয়ে আছে। ভারতের এ প্লাস ক্যাটাগরির বেতন সাত কোটি রুপি। এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে তিন ক্রিকেটার বিরাট কোহলি ,রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরা।
এ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৫ কোটি রুপি। এই ক্যাটাগরিতে রয়েছে রিশব পান্ট, কেএল রাহুল, রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। পরবর্তী বি এবং সি ক্যাটাগরির বেতন যথাক্রমে তিন কোটি এবং এক কোটি রুপি। অর্থাৎ বিসিসিআইয়ের সি ক্যাটাগরির বেতনও টাইগারদের শীর্ষ ক্রিকেটারদের চেয়ে বেশি। এছাড়া টাইগারদের ম্যাচ ফিও অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক কম। যেখানে ভারতীয় ক্রিকেটাররা এক টেস্ট ম্যাচের জন্য ১৫ লক্ষ রুপি, ওয়ানডের জন্য সাড়ে ৫ লক্ষ এবং টি-টোয়েন্টির জন্য তিন লক্ষ রুপি করে পান। সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য যথাক্রমে ছয় লক্ষ টাকা, তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা করে পান। নিঃসন্দেহে দেশের জন্য খেলা ক্রিকেটারদের জন্য সবচেয়ে বেশি সম্মানের। তবে ক্রিকেটারদের আর্থিক দিকটাও নিশ্চয়ই দেখতে হবে বিসিবির।
বিসিবির সামর্থ্য না থাকলে এক্ষেত্রে কারোই কোন আপত্তি থাকত না, কিন্তু সামর্থ্য থাকার পরও ক্রিকেটারদের যথেষ্ট পারিশ্রমিক না দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? যেখানে আর্থিকভাবে পাকিস্তান এবং শ্রীলংকার চেয়ে অনেকখানি এগিয়ে থাকার পরও এসব দেশের তুলনায় বাংলাদেশী ক্রিকেটারদের বেতন কম। দিনশেষে বিসিবির আর্থিক স্বচ্ছলতার পেছনে মূল কারিগর তো এ ক্রিকেটাররাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন