বিশ্বকাপ: মাঠে নামছে বাংলাদেশ বনাম পাকিস্তান, দেখেনিন সময়
রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আসলে আমরা তাদের খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার।’
টাইগ্রেস অধিনায়কের এমন মন্তব্য মোটেও বলার জন্যই বলা নয়। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মোট ১৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে ৫টিতেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তাদের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।
সেই আত্মবিশ্বাসে ভর করেই পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের প্রস্তুত ঘোষণা করেছেন জ্যোতি, ‘এখানে (হ্যামিল্টন) আমাদের ভালো একটি প্র্যাকটিস সেশন কেটেছে। আমরা ভালো বিশ্রামও পেয়েছি। তো খেলোয়াড়রা পরের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’
দলের খেলোয়াড়দের আপডেট জানিয়ে তিনি বলেন, ‘সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। নেলসন ও ডানেডিনে খেলেছি আমরা, এখানেও (হ্যামিল্টন) বেশ কিছু ম্যাচ দেখেছি... পিচ কম-বেশি একই মনে হয়েছে। আমার মনে হয়, পিচ ভালোই হবে।’
এসময় প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের মূল্যায়ন করতে বলা হলে জ্যোতি বলেন, ‘আমার মতে, গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে অসাধারণ ছিল। হয়তো ফল আসেনি আমাদের পক্ষে। তবু আমি মনে করি, অনেক জায়গায় উন্নতি হয়েছে। যা আমরা শেষ দুই ম্যাচে দেখেছি।’
তিনি আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বোলিং করেছে সবাই, ব্রিলিয়ান্ট ছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্দান্ত ছিল। তো আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে তা বাস্তবায়ন করতে পারি তাহলে সামনের ম্যাচে দারুণ কিছুই হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল