বয়স যতোই হোক, কেউ বলতে পারবে না আমি দলের বোঝা: মালিক
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন মালিক। বয়স যতোই হোক না, তিনি কখনও দলের বোঝা নন- এই ভাবনা থেকেই মূলত খেলা চালিয়ে যেতে চান মালিক।
তিনি বলেছেন, ‘আমার বয়স যতোই হোক না কেন, কেউ এটা বলতে পারবে না যে আমি দলের জন্য বোঝা। আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। আমি বল হাতে, ব্যাট হাতে এমনকি ফিল্ডিংয়েও নিজের সামর্থ্য দেখিয়েছি।’
প্রায় দুই যুগের পেশাদার ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের খেলাকে উপভোগ করছেন জানিয়ে মালিক বলেন, ‘আমি আমার ক্রিকেট পরিপূর্ণভাবে উপভোগ করছি। কারণ আমার সঙ্গে থাকা পুরো অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি আমি।’
মিডল অর্ডারে ব্যাটিং করেও সবশেষ পাকিস্তান সুপার লিগে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মালিক। এর পেছনে ফিটনেসের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। যা তার মধ্যে প্রকৃতি প্রদত্তভাবেই আছে বলে দাবি মালিকের।
তার ভাষ্য, ‘আমি বলছি না যে ওপেনিংয়ে নামার সহজ। তবে মিডল অর্ডারে ফিল্ডিংয়ে বাধ্যবাধকতা থাকে না। যে কারণে আপনাকে রানিং বিট্যুইন দ্য উইকেটের ওপর বেশি নির্ভর করতে হয়। ঠিক তখনই আপনার ফিটনেস কাজে লাগে।’
মালিক আরও বলেন, ‘আপনি যেকোনো সময় নিজের ফিটনেসের উন্নতি ঘটাতে পারেন। তবে আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই যে ফিটনেসের বিষয়টা আমার মধ্যে শুরু থেকেই ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল