বাংলাদেশের বিপক্ষে সেই হার এখন পোড়াচ্ছে এনগিদিকে
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের স্মৃতি এখনো জ্বলছে লুঙ্গি এনগিডিতে। কারণ ওই ম্যাচে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। প্রথমে ব্যাট করে বাংলাদেশের 330 রানের জবাবে প্রোটিয়া ইনিংস 309 রানে থেমে যায়।
সেই পারফরম্যান্স মনে করেই বাড়তি সতর্কতার কথা জানিয়ে এনগিদি বলেছেন, 'আমরা এই সিরিজ নিয়ে খুবই মনঃসংযোগ দিচ্ছি। বাংলাদেশ আমাদের হারিয়েছে। আমারও নিজেকে প্রমাণ করার আছে। ২০১৯ বিশ্বকাপে তারা আমাদের থেকে ভালো ছিল। অন্য যেকোনো দলের মতই তাদের বিপক্ষে আমাদের নিখুঁত থাকতে হবে।'
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ফলে এই সিরিজটি অন্যসব সিরিজের মতোই প্রোটিয়াদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারাতে হলে নিখুঁত ক্রিকেটের বিকল্প দেখছেন না এই প্রোটিয়া পেসার।
তিনি বলেন, 'আমাদের ফোকাস হচ্ছে বিশ্বকাপ। আমাদের প্রপার ক্রিকেট খেলতে হবে। একদম নিখুঁত থাকতে হবে।'
ওয়ানডে সিরিজে মাত্র ২ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনুপ্রেরণা পাচ্ছেন এনগিদি। তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার যে শুক্রবার কিছু দর্শক থাকবে। এটা অনেক বড় তফাৎ করে দেয় (দর্শক থাকা না থাকা)। মানুষের মধ্যে খেলতে আমি পছন্দ করি। এটা আনন্দ দেয়, এনার্জি লেভেলও বাড়িয়ে দেয়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল