ফিক্সিং বিতর্ক উড়িয়ে ডিপিএল জমিয়ে ফেলেছে একঝাঁক তরুণ ক্রিকেটাররা
বিতর্ক নয় বরং তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দ্বারা শুরু হয়েছে এবারের আসর। প্রথম দিনেই আসরের প্রথম সেঞ্চুরিটি করে ফেলেন অফ ফর্মে থাকা নাঈম শেখ। ১১৩ বলে নিজের সেঞ্চুরিটি স্পর্শ করেন এই ওপেনার। শুরুতেই ৪৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল আবাহনীর। মোসাদ্দেক হোসেন সৈকত-মুনিম শাহরিয়ারদের যাওয়া-আসার মধ্যেই টিকে ছিলেন নাইম। দ্রুত উইকেট পড়ে যাওয়ায় প্রথম দিকে বেশ ধীর গতিতে ব্যাট করছিলেন এই ওপেনার।
৭৫ বলে হাফ সেঞ্চুরি করেন নাঈম। তবে পরে আস্তে আস্তে খোলস থেকে বেরিয়ে আসেন এই ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি নাঈম। একই ম্যাচে আরেক তরুণ ক্রিকেটার জাকির হাসান সেঞ্চুরি করে দলকে জিতিয়ে আনেন। অর্থাৎ বেশ সুস্থ প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে এবারের আসর। আরেক ম্যাচে জাতীয় দলের আরেক ওপেনার এনামুল হক ৬০ রান করে দলের জয়ে অবদান রাখেন।
জাতীয় দলের এক সময়কার তারকা সাব্বির রহমানও খেলেছেন মারকাটারি এক ইনিংস। ২৫ বলে ৪২ রান করেন এ ব্যাটসম্যান। ব্যাটিংয়ে যখন নামেন ততক্ষনে ৪৩ ওভার শেষ। এই সামান্য সময়ে তেমন কিছুই করার থাকেনা ব্যাটসম্যানদের। তবে এই অল্প সময়ের সদ্য ব্যবহার করেছেন সাব্বির। জানিয়ে দিয়েছেন সুযোগ পেলে হয়তো দেশকে অনেক কিছুই দিতে পারবেন। তবে পর্যাপ্ত সুযোগ না পেলে নিশ্চয়ই সেটি সম্ভব নয়। সাব্বিরকে একটু উপরে খেলালে নিশ্চয়ই বাড়তি সুবিধা পেতেন এই ব্যাটসম্যান।
তবে টিম ম্যানেজমেন্টের চাহিদার কারণেই নিচে ব্যাট করতে হচ্ছে এই ব্যাটসম্যানের।যে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা তারাই মোটামুটি বেশ ভালোভাবেই টুর্নামেন্ট শুরু করেছে। এছাড়া বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এবারের আসরের বাড়তি চমক। প্রতিটি দল একটি করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। এভাবেই বিদেশীদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করে যাক স্থানীয়রা। তাহলেই তো প্রিমিয়ার লিগের আয়োজনটা সার্থক হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল