জানা গেল ক্রিকেটার মোশাররফ রুবেলের সর্বশেষ অবস্থা
কেমন আছেন মোশাররফ রুবেল? তিনি কী এখনো স্কয়ার হাসপাতালের আইসিউতেই আছেন? তার সর্বশেষ অবস্থা কী? ভক্ত, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের এটা নিয়ে জানার অনেক আগ্রহ।
বুধবার দুপুরের খবর, ম্ঙ্গলবারের চেয়ে আজ একটু ভাল বোধ করছেন তিনি। দুপুরে মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি জাগো নিউজকে জানালেন, সোমবার যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, আজ বুধবার তার তুলনায় ভালো।
চৈতি যোগ করেন, ‘গতকাল মঙ্গলবার একটু-আধটু রেসপন্স করলেও কথা বলতে পারেনি রুবেল। আল্লাহর রহমতে আজ একটু আধটু কথা বলেছেন এবং রেসপন্সও আগের চেয়ে ভালো। মুখে না পারলেও নাকে নল দিয়ে তরল খাবার গ্রহণ করেছেন।’
কর্তব্যরত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ‘ডাক্তাররা আশা করছেন, আগামীকাল অবস্থা আরও একটু স্টেবল হবে এবং বৃহস্পতিবার না হলেও শুক্রবার নাগাদ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।’
প্রসঙ্গতঃ ব্রেন টিউমারে আক্রান্ত রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর মুখে একদমই খেতে পারছিলেন না। না খেতে খেতে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। প্রচন্ড পানি শূন্যতায় ভুগতে শুরু করেন। পাশাপাশি তার সোডিয়াম লেভেলও অনেক বেড়ে যায়। চিকিৎসকরা আশা করছেন পানি শূন্যতা কাটিয়ে উঠতে পারলে এবং সোডিয়াম লেভেল কমানো গেলে রুবেলের অবস্থা স্থিতিশীল হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল