আগমীকাল একই দিনে এক সাথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অবাক হওয়ার কিছু নেই! মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপের ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল ও সেঞ্চুরিয়নে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের ষষ্ঠ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে তামিম ইকবালের দল। তবে দুই ম্যাচ শুরুর মাঝে রয়েছে ১৩ ঘণ্টার ব্যবধান।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঠিক ১৩ ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৫টায় দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা, ফারজানা পিংকি, ফাহিমা খাতুনরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান ছিল ৯ রানে। এ জয়সহ পাকিস্তানের সঙ্গে খেলা ১২ ওয়ানডের মধ্যে ৬টিতেই জিতেছ টাইগ্রেসরা।
পাকিস্তান খুবই চেনা হলেও, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য পুরোপুরি অচেনা দল ওয়েস্ট ইন্ডিজ। কেননা এখন পর্যন্ত তাদের বিপক্ষে একদিনের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ম্যাচ খেলে, পরাজয় মিলেছে তিনটিতেই। ওয়ানডেতে ক্যারিবীয় নারীদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলাকেই নিজেদের জন্য সুবিধা হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, আগে কখনও মুখোমুখি না হওয়ায় বাংলাদেশ সম্পর্কে ধারণা কম থাকবে উইন্ডিজের।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে জ্যোতি বলেছেন, ‘আমার মতে এটি আমাদের জন্য ভালো। কারণ তারা আমাদের চেনে না, আমরাও অবশ্য তাদের চিনি না। তো তারা জানে না, আমরা কেমন খেলতে পারি। তবে হ্যাঁ, আমরা আমাদের শক্তির ওপর নির্ভর করেই এগোবো।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েরও সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। তবে সেটি ঘরের মাঠে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে খেলা ৯ ওয়ানডের একটিও জিততে পারেনি বাংলাদেশ। পরাজয়ের সবচেয়ে কম ব্যবধানটিও ৬১ রানের!
তাই নিজ দলকে আন্ডারডগ হিসেবে মেনে নিয়েই সিরিজে ভালো খেলতে চান বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের বর্তমান ওয়ানডে দলটি নিয়ে আশাবাদী এ প্রোটিয়া কোচ। দলে ভারসাম্য থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন ডোমিঙ্গো।
তিনি বলেছেন, ‘আমাদের ওয়ানডে দল নিয়ে আমি খুব খুশি। আমাদের দারুণ ভারসাম্য রয়েছে। টপঅর্ডারে অভিজ্ঞরা আছে, দারুণ কিছু পেসার উঠে আসছে। আমি বলবো ৫০-৫০ ভারসাম্য আছে আমাদের। যা আমাদেরকে সিরিজটিতে আত্মবিশ্বাস দিচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়