পাঁচদিনে মরকেলরা কি করবেন বললেন মাশরাফি
মরকেলের নিয়োগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন, মরকেল ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে পাঁচ দিন কাজ করবেন।
অর্থাৎ ১৫ থেকে ২৩ মার্চের মধ্যে ৫ দিন তিনি দলের সঙ্গে কাজ করবেন কয়েকটি সেশনে। ইতোমধ্যেই কাজ শুরু করেছেন মরকেল। বাংলাদেশের দুই ব্যাটার আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে পুরো এক সেশন কাজ করেছেন তিনি।
এদিকে জাতীয় দলে স্বল্প মেয়াদী কোচ দেখে মাশরাফি বলেন, 'পাঁচ দিনের জন্য কোনো কোচ, কোনো কিছু উন্নতি করতে পারবে কিনা আমি জানি না। ব্যাটিং বিশেষজ্ঞ তো সেখানে আছেই, যে লম্বা সময়ের জন্য এসেছে। লম্বা সময়ের জন্যই আমাদের প্রয়োজন, আমাদের স্বল্পমেয়াদী কোচ নয়, লম্বা সময়ের জন্য প্রয়োজন।'
এদিকে বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যালেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই কাজ শুরু করবেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। আগামী নভেম্বর পর্যন্ত (টি-টোয়েন্টি বিশ্বকাপ) তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
ডোনাল্ডের সংযুক্তি অবশ্য ভালোভাবেই দেখছেন মাশরাফি, 'অ্যালেন ডোনাল্ড নিজে একজন সেরা বোলার ছিল। আধুনিক ক্রিকেটে সে কোচিং করিয়েছে অনেক জায়গায়। আমার ধারণা প্লেয়াররা শেখার মতো অনেক কিছুই পাবে তার কাছ থেকে।'
'তবে সেরা কোচই একটা দলের জন্য ভালো হয় তা না। আমি আশা করি, তার মতো কেউ বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল