নিজের সাফল্যের নেপথ্যের দুই নায়কের নাম জানালেন ইয়াসির
আর সুযোগ পেয়ে এবার প্রথম ম্যাচেই জাত চেনালেন। সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ড ১১৫ রানের চতুর্থ উইকেট জুটি, ক্যারিয়ারের প্রথম ফিফটি কিংবা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে চোখ ধাঁধানো এক ক্যাচ। বাংলাদেশের ইতিহাসগড়া ম্যাচে ইয়াসির মনে রাখার মতো একটা ‘জায়গা’ নিয়ে রাখলেন।
কীভাবে সম্ভব হলো? এতটা আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিভাবে খেললেন? ইয়াসির জানালেন তার এই সাফল্যের নেপথ্যের দুই নায়কের নাম-সাকিব আল হাসান আর এবি ডি ভিলিয়ার্স।
বাংলাদেশের প্রোটিয়া হেড কোচ রাসেল ডোমিঙ্গোর আমন্ত্রণে ম্যাচের আগের দিন হোটেল রুমে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তার সঙ্গে কথা বলা এবং মাঠে সাকিবের উপস্থিতি মানসিকতাই বদলে দিয়েছিল, জানান ইয়াসির।
ইয়াসির বলেন, ‘যখন আমি (ব্যাটিংয়ের সময়) সাকিব ভাইকে জিজ্ঞাসা করেছিলাম উইকেট কেমন। তিনি সরাসরি বলেন, এটা খুব ভালো উইকেট। যদি ৫-১০টা বল খেলিস, বুঝে যাবি উইকেটটা। তারপর নিজের শট খেলতে পারবি।’
সঙ্গে যোগ করেন, ‘আগের দিন আবার এবি ডি ভিলিয়ার্স এসেছিলেন হোটেলে। তিনি কিছু কথা বলেন, যা আসলেই আমার খুব কাজে লেগেছে। আমি আফগানিস্তান সিরিজে ভালো করতে পারিনি, তাই এই ইনিংসটা আমার আত্মবিশ্বাস বাড়াবে।’
ভ্যান ডার ডাসেন যখন ৮৬ রানে ব্যাটিং করছেন, দক্ষিণ আফ্রিকার ১২.৫ ওভারে দরকার ছিল ১২৩ রান। ডেভিড মিলারের সঙ্গে ডাসেনের জুটি তখন ৭০ হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই সময় স্কোয়ার লেগ বাউন্ডারিতে চোখ ধাঁধানো এক ক্যাচও নেন ইয়াসির।
সেই সময়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমি কিছুটা টেনশনে ছিলাম। জুটি বড় হয়ে যাচ্ছিল, যদিও আমরা তাদের চাপে রাখি। তারা বাউন্ডারি বের করে ফেলছিল, আমরাও ডট বল করছিলাম। রানরেট বাড়ছিল। আমি ভাবছিলাম এই উইকেটে আমাকে বিশেষ কিছু করতে হবে। যে কোনো একটা সুযোগ আসলে আমি নিবই, ভাবছিলাম। সবাই ক্যাচটার খুব প্রশংসা করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম