শুরুতেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
তামিম সাকিবের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি আরেক ওপেনার লিটন। রাবাদার বলে কিপার হাতে ধরা পড়ে লিটন। ২১ বলে ১৫ রান করেন তিনি। ২.২ ওভারের মাথায় বাংলাদেশের তারকা ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে বোকা বনান লুঙ্গি এনগিডি। তার করা বাউন্সারে পরাস্ত হয় তামিম তুলে দেন ক্যাচ। ৪ বলে ১ রান করেন তিনি। তারপর ৩.৩ ওভারে সাকিবের উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার বাউন্সারে ক্যাচ তুলে ফিরে যান তিনি। ৫ বলে ০ রানে ফিরেন তিনি।
নিজেদের মাঠে সিরিজের প্রথম ম্যাচে হারের পর একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। জোহানেসবার্গে ওয়ান্ডারার্স সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া তারা।
তাই আজকের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে। দলে ফিরেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক, পেসার অলরাউন্ডার ওয়েইন পারনেল ও বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ।
দল থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার এইডেন মারক্রাম, পেস বোলিং অলরাউন্ডার আন্দিল ফেলুকায়ো ও বাঁহাতি পেসার মার্কো জানসেন।
অন্যদিকে সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার বাংলাদেশ আজকের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন করেনি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিদি।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ
বাংলাদেশ: ৩৯/৫ (১৩.৩ ওভার) রিয়াদ ০*, আফিফ ৫*, মুশফিক ১২, ইয়াসির আলী ২, লিটন ১৫, সাকিব ০, তামিম ১,
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন