শুধু মাত্র একটি শর্তে তাসকিনকে আইপিএল খেলার অনুমতি দিবে বিসিবি জানিয়ে দিলেন পাপন
তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের। সেই সাথে মিস করতে হতো শ্রীলঙ্কা সিরিজও।
বিসিবি চেয়েছে আইপিএল না খেলে টেস্ট সিরিজেই খেলুক তাসকিন। তবে আজকে বিসিবি সভাপতি জানিয়েছেন তাসকিন চাইলে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে আইপিএলে খেলতে পারবেন। কোন সিরিজের মাঝ পথে তাকে ছাড়ার সুযোগ নেই। তবে পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজ মিস হলেও সমস্যা নেই।
বিসিবি সভাপতি বলেন, ‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝপথে না। ওর সাথে যে কথা হয়েছে- এই সিরিজের পর ও যেতে পারে। এমনকি শ্রীলঙ্কা সিরিজেও ছাড় দিতে পারি। কিন্তু চলমান সিরিজের মাঝপথে ছাড়ার কোনো সুযোগ নেই।’
এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনউ। আর তাসকিনকে না পেয়ে ইতোমধ্যেই বিকল্প খোঁজা শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজকের মধ্যে নতুন ক্রিকেটারের নাম জানাবে তারা। আর তাই তাসকিনের আইপিএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল