সিরিজ জয়ের জন্য চমক দিয়ে বাংলাদেশে বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা
ট্রফি জয়ের ম্যাচে বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। সিরিজ নিজেদের করে নিতে জয় ভিন্ন আর পথ খোলা নেই বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সামনে।
শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা নেই কোনো দলের। সে হিসেবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে দুই দলের। সাউথ আফ্রিকার দুই স্পিনারের বদলে এক স্পিনার খেলানোর সম্ভাবনা থাকলেও বাংলাদেশ শিবিরে থাকার সম্ভাবনা নেই কোন পরিবর্তনের।
সেঞ্চুরিয়নে রয়েছে বাংলাদেশের জয়ের সুখস্মৃতি। সিরিজের প্রথম ম্যাচ এই ভেন্যুতে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। সেখান থেকে পাওয়া অনুপ্রেরণা জয়ের প্রতি বাংলাদেশকে একধাপ এগিয়ে রাখবে স্বভাবতই।
সেঞ্চুরিয়নের পেইসবান্ধব উইকেটে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়া পেইসারদের। অপরদিকে সাউথ আফ্রিকার দুর্বলতার জায়গা স্পিন দিয়ে সুযোগ নেয়ার সম্ভাবনার দ্বার খোলা থাকছে বাংলাদেশের জন্য।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কাইল ভেরেইন, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, তাবরেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাডা, ওয়েইন পারনেল ও লুঙ্গি এনগিডি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল