বিশ্বকাপ বাছাই: ভেনেজুয়েলার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা, দেখেনিন সময়
আগামী শনিবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের ১৬তম ম্যাচ মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এদিকে ওই ম্যাচের একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য চিন্তার বিষয় হলে এই ম্যাচে নিজেদের সেরা দলটি পাচ্ছে না আলবিসেলেস্তেরা। কেননা ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মার্কোস আকুনা, আলেজান্দ্রো গোমেজ, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
তবে বলা বাহুল্য যে দলের প্রথম দিনের অনুশীলনের পরই একাদশ এক রকম নিশ্চিত করে ফেলেছেন কোচ স্কালোনি। আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, এমিলিয়ানোর অনুপস্থিতিতে গোলবারের নিচে দেখা যাবে ফ্রাংকো আরমানিকে। রক্ষণে সুযোগ পাচ্ছেন জার্মান পেজ্জেল্লাও।
এছাড়া মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সুযোগ পেয়ে যেতে পারেন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে হোয়াকিন কোররেয়া, অ্যাঞ্জেল কোররেয়া ও নিকোলাস গনজালেজের মধ্যে যেকোনো দুজনকে দেখা যাবে।
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ফ্রাংকো আরমানি, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অথবা এজেকুয়েল পালাসিওস, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া অথবা অ্যাঞ্জেল কোররেয়া, নিকোলাস গনজালেজ অথবা অ্যাঞ্জেল কোররেয়া।
এম/আর/এম
৩-২৩-২০২২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!