টানা তিন ৯০ এর উপর রান করে আজ চার ছক্কার ঝড়ে দেখেনিন আজ যত রান করলেন ছক্কা নাঈম
কেননা এই সেঞ্চুরির আগের তিন ইনিংসেই নার্ভাস নাইন্টি তথা নব্বইয়ের ঘরে আউট হয়েছেন এ অভিজ্ঞ ব্যাটার। গাজী গ্রুপের বিপক্ষে ৯২, শেখ জামালের বিপক্ষে ৯৫ ও প্রাইম ব্যাংকের বিপক্ষে নাইম কাটা পড়েছিলেন ৯১ রানে গিয়ে। তিনবারই পুড়তে হয়েছে সেঞ্চুরি মিসের বেদনায়।
অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন নাইম। বিকেএসপির ৩ নম্বর মাঠে তার ব্যাটে চড়েই আবাহনী লিমিটেডের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটছে রূপগঞ্জ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে রুপগঞ্জের সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান।
টস হেরে ব্যাট করতে নামা রুপগঞ্জের শুরুটা তেমন ভালো ছিল না রপগঞ্জের। দলীয় ২৬ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার আব্বাস মুসা (৫) ও তানজিদ হাসান তামিম (১৫)। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন নাইম ইসলাম ও চিরাগ জানি। মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করেন চিরাগ।
এরপর রকিবুল হাসানকে নিয়ে ৫৭ রান যোগ করেন নাইম। দলীয় ১৭২ রানে রকিবুল ফিরে গেলে সাব্বির রহমানের সঙ্গে মিলে রানরেট বাড়ানোর মিশনে মন দেন নাইম ইসলাম। একপর্যায়ে ৭৫ বলে ৬০ রানে ব্যাট করতে থাকা নাইম পরের ৪০ রান নেন মাত্র ২৪ বলে।
ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূরণ করার পথে ৯৯ বলে ১০ চার ও ৩টি ছক্কা হাঁকান নাইম। সেঞ্চুরির পর আরও ১০ বল থেকে ২৪ রান করেন তিনি। যেখানে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। সবমিলিয়ে ১৪ চার ও ৪ ছয়ের মারে ১০৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেন নাইম। অন্যদিকে এক চার ও দুই ছয়ের মারে ২০ বলে ৩০ রান করে আউট হয়েছেন সাব্বির রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল