আর্জেন্টিনার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ বছর পার করছেন মেসি
দেশের মাটিতে শেষ ম্যাচ দেখতে আজ শনিবার আর্জেন্টিনার রাজধানো বুয়েনস এইরেসের ‘বোম্বোনেরা’ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ঘরের মাঠে প্রিয় তারকার শেষ জাদু দেখার আশায় গ্যালারিতে আসা সমর্থকদের অবশ্য হতাশ করেননি মেসি। পুরো ম্যাচে দারুণ সব ড্রিবলিং আর পাসিংয়ের জাদু দেখিয়েছেন তিনি; মনে করিয়ে দিয়েছেন তরুণ মেসিকে। অনেকদিন পর দলে ফিরে দারুণ এক গোলও করেছেন।
আজ ভেনেজুয়েলার বিপক্ষে মেসির গোল পাওয়ার ম্যাচটিতে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মেসির পারফরম্যান্স সমর্থকদের নিশিচতভাবেই নস্টালজিয়ায় ডুবিয়ে দিয়েছে। এই মেসি যেন পিএসজির মেসির চেয়ে একেবারেই আলাদা।
দেশের প্রতিনিধিত্ব করা যে যিনি দারুণ উপভোগ করছেন, তা পুরো ম্যাচজুড়েই প্রতিফলিত হয়েছে। যে স্টেডিয়ামে বহুবার ‘দিয়েগো ম্যারাডোনা’ বলে চিৎকার শোনা গেছে, সেই একই স্টেডিয়াম আজ মেসিকে ‘বিদায়’ দিতে গিয়ে আবেগে ভেসে গেছে।
আজ জয়ের উল্লাসে মাতলেও ম্যাচ শেষে মেসির বলা কথাগুলো নিশ্চিতভাবে হজম করতে কষ্ট হয়েছে আলবিসেলেস্তে সমর্থকদের। আধুনিক ফুটবলের সেরা এই ফরোয়ার্ড বলেন, ‘আমি সামনে কি আছে তা নিয়েই ভাবতে পারি। আমি (বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে) ইকুয়েডরের মোকাবিলা নিয়ে ভাবছি। বিশ্বকাপের পর, আমাকে অনেককিছু নিয়ে নতুন করে ভাবতে হবে।’
এদিকে মেসির পাশাপাশি আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তার পিএসজি সতীর্থ আলহেল দি মারিয়াও। ম্যাচে বদলি হিসেবে নেমে নিজে গোল করার পাশাপাশি মেসির গোলে অ্যাসিস্টও করেছেন এই অভিজ্ঞ উইঙ্গার।
এই দুজনসহ পুরো আর্জেন্টিনা দলই এবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেছে। পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে বিশ্বকাপে পা রাখা দলটি এবার দারুণ কিছুর প্রত্যাশা করতেই পারে। কারণ বাছাইপর্বে তারা একটিও ম্যাচ হারেনি। ১১ জয়ের বিপরীতে ড্র পাঁচটিতে। সবমিলিয়ে টানা ৩০ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন