চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ
ইংল্যান্ডের দেওয়া ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও বাংলাদেশের ব্যাটাররা রান তুলছিল কচ্ছপের গতিতে। প্রথমে উইকেট না হারালেও রান রেট বেড়ে যাওয়ার কারণে চাপে পড়ে বাংলাদেশের নারীরা।
এরই মাঝে ৪২ রানে শারমিন আক্তারকে প্যাভিলিয়নে ফেরান সোফিয়া। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাথে ধীর গতি রানের ফলে লক্ষ্যটা পাহাড়সম হয়ে যায় তাদের জন্য। এক সোফিয়াই বাংলাদেশের রানের চাকা কমিয়ে দেন। ১০ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়াও চার্লি ডিনও দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশের হয়ে লতা মণ্ডল ৩০ ও অধিনায়ক নিগার সুলতানার ২২ রান বাদে কেউই ভালো স্কোর করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে সোফিয়া ও চার্লি ডিন ৩টি করে উইকেট পেয়েছেন। এ ছাড়াও দুইটি উইকেট পেয়েছেন ফ্রেয়া ডেভিস।
এর আগে টসে হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের নারীরা। ২৬ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই উইকেট তুলে নেয় জাহানারা ও সালমা। তবে এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৬০ রানের জুটি করেন ট্যামি বিউমন্ট ও ন্যাট সাইভার। তাদের জুটি ভাঙেন রিতু মনি। এরপর আবারো সোফিয়া ডাঙ্কলিকে নিয়ে ৭২ রানের জুটি করেন সেই ন্যাট সাইভার। তাদের এই দুই বড় জুটিই ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়। শেষ দিনে ক্যাথরিন ব্রান্টের ২২ বলে ২৪ রানের ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড ২৩৪ রানের সংগ্রহ পায়।
বাংলাদেশের হয়ে দুইটি উইকেট পেয়েছেন সালমা খাতুন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন চার বোলার। তারা হলেন- জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মণ্ডল।
এই ম্যাচ জিতে নারী বিশ্বকাপে সেমিতে উঠে গেল ইংল্যান্ড। সেমিতে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর চতুর্থ দল হিসেবে সেমির জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ছে ভারত। তারা প্রোটিয়াদের সাথে জিতলে সেমিতে নিজেদের জায়গা করে নেবে, হারলে ওয়েস্ট ইন্ডিজ সেমির টিকিট পাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন