৩১ মার্চ বাংলাদেশের প্রথম টেস্ট নিয়ে বিশেষ মন্তব্য করলেন সাকিব
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নিজের আশার কথাই শোনালেন সাকিব।এর আগে দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সংস্করণেই জয় ছিল না বাংলাদেশের।
সেখানে এবার জেতা হয়ে গেছে ওয়ানডে সিরিজই। তবে সাকিব বলছেন, মূল চ্যালেঞ্জটা টেস্ট সিরিজেই, ‘টেস্ট বেশি চ্যালেঞ্জিং হবে। এমনিতে গত ৫-৭ বছর ধরেই ওয়ানডেতে ভালো দল আমরা, সবাই জানি।
ওয়ানডেতে ট্রু উইকেটও থাকে। তবে (টেস্টে) যারা ভাল করবে (পুরো ম্যাচ ধরে), তাদেরই সম্ভাবনা বেশি। আর টেস্টে কন্ডিশনের সুবিধাও বেশি পায় হোম দল।’
তবে সাকিবকে আশা জোগাচ্ছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন শীর্ষ সারির ক্রিকেটার না থাকা। আইপিএলের কারণে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিসহ মূল পেস আক্রমণের কাউকেই বলতে গেলে পাচ্ছে না স্বাগতিকেরা।
সাকিব সেটি মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘তবে ওদের কয়েকজন মূল খেলোয়াড় যেহেতু খেলছে না, আমরা আশাবাদী হতেই পারি।’পেসারদের পারফরম্যান্স নিয়েও বেশ খুশি সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সাকিব পেস বোলারদের প্রসঙ্গে বললেন, ‘দেখুন আমাদের পেস বোলাররা গত কিছুদিন ধরে বেশ ভালো বোলিং করছে।
যে কারণে আমরা নিউজিল্যান্ডেও টেস্টটা জিততে পেরেছিলাম। পেস বোলারদের প্রতি এখন অনেক বেশি আস্থা আছে সতীর্থদের, টিম ম্যানেজমেন্টেরও।
পেস বোলাররা সেটির প্রতিদানও দিচ্ছে।’এ সফরে বাংলাদেশের কোচিং স্টাফের একাধিক সদস্য দক্ষিণ আফ্রিকান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে যুক্ত হয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ওয়ানডে সিরিজের আগে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন অ্যালবি মরকেলও। তাদের ‘জ্ঞান’ বাড়তি কাজে এসেছে বলেই মনে করেন সাকিব, ‘অবশ্যই যেহেতু ওরা ওই দেশেরই, ওই জায়গা সম্পর্কে ওদের ভালো ধারণা আছে।
স্বাভাবিকভাবে ওরা সেসব আমাদের সঙ্গে শেয়ার করেছে। এটা আমাদের কাজে লেগেছে। এর আগেও আরও নিল ম্যাকেঞ্জি, অ্যাশওয়েল প্রিন্সের মতো দক্ষিণ আফ্রিকান কোচ ছিল আমাদের। এগুলো আমাদের অনেক সহায়তা করেছে ওদের সঙ্গে ভালো খেলার জন্য।’আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি