ব্রেকিং নিউজ: ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবানী করলেন মাশরাফি
তবে বাংলাদেশের সফলতম অধিনায়ক মনে করেন আগামী ২০২৩ বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। তবে এর মধ্যে যদি ক্রিকেটাররা নিজেদেরকে ফিট ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপে দারুন কিছু করবে বলে আশা করছেন মাশরাফি।
তিনি মনে করেন আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বিন মুর্তজা বলেন, “আমার বিশ্বাস, সেমিফাইনাল পর্যন্ত বলা যায় এই দল উঠবে। যেহেতু ভারতে খেলা। ২০১৯ এর বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মত এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে”।
“তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরী।”
তবে শুধু সেমিফাইনালে বা কেন? বাংলাদেশকে বিশ্বকাপ জিততে পারবেনা? এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, “বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। সেমিফাইনালে ওঠার পর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল