জানা গেল তামিম ও শরিফুলের একাদশে না থাকার আসল কারণ
দীর্ঘ সময় পর টেস্ট দলে ফেরার কথা ছিল তামিমের। তবে সেই সম্ভাবনায় পানি ঢেলে দিল পেটের পীড়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার প্রস্তুতি নিলেও ম্যাচের দিন সকালেই পেটে অস্বস্তি বোধ করেন তামিম।
যে কারণে তামিমকে ডারবান টেস্টের একাদশে রাখা হয়নি বলে জানালেন বিসিবির ফিজিও। প্রথম টেস্টে না খেলা বর্তমানে টিম হোটেলে চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছেন এ অভিজ্ঞ ওপেনার।
“তামিম আজকে সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড পেটে ব্যথায় ভুগতেছে। এ কারণে তাঁকে আমরা মেডিকেশন দেওয়া হয়েছে। আমাদের যে চিকিৎসক রয়েছেন তিনি তামিমের সঙ্গে হোটেলেই রয়েছেন। যেহেতু তার পেটে সমস্যা হচ্ছে তাই আমরা তাঁকে দলের সঙ্গে নিয়ে আসেনি। আশা করা যায় কিছুক্ষণ পরই তা কমে আসবে।”
ডারবান টেস্টে ট্রাম্প কার্ড হতে পারতেন শরিফুল। ওয়ানডে সিরিজে ভালো করায় টেস্টেও তাঁকে নিয়ে আশার আলো তৈরি হয়েছিল। তবে টেস্টের আগেরদিন বাঁধে বিপত্তি। আগের দিন অনুশীলনে অস্বস্তি অনুভব করছিলেন এ পেসার। ভবিষ্যতের কথা চিন্তা করেই ঝুঁকি নিতে চায়নি বলে জানিয়েছেন বিসিবির ফিজিও।
“শরিফুল গত কয়েকদিন আগেও যে টেস্ট সিরিজটা হয়েছে সেখানে খেলেছেন। শরিফুলের ক্ষেত্রে যেটা হয়েছে সে যেহেতু সব ফরম্যাটেই খেলছেন তাই একটু কিছু নিগলস আছে। পাশাপাশি অনুশীলনের পর পরই দুর্বল অনুভব করছে। সে যেন আরেকটু ভালো শেপে আসতে পারে সে জন্য তাঁকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।”
তামিম না থাকায় মাহমুদুল হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন সাদমান। তাছাড়াও সাকিব না থাকায় তাইজুলের খেলার সম্ভবনা তৈরি হলেও তিন পেসার ও এক স্পেশালিষ্ট স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
এক নজরে বাংলাদেশ দলের একাদশ –
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল