দ: আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কা সিরিজের জন্য চূড়ান্ত সূচি ঘোষণা করলো বিসিবি
আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি দল শ্রীলঙ্কা। দুই ফরম্যাটে একটি করে বিশ্বকাপ জেতা দলটি অবশ্য এবারের বাংলাদেশ সফরে খেলবে দুটি টেস্ট।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত সময় সূচি ঘোষণা করেছে সিরিজের আয়োজক ও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।
সিরিজ শুরুর আগে লঙ্কানরা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১১ ও ১২ মে দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য ৮ ম্যাচ শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি ঘোষণা
একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি ৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন