দ্য হান্ড্রেডের ড্রাফট: ‘১ লাখ’ পাউন্ডে সাকিব
আগামী সোমবার (৪ এপ্রিল) দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে সরাসরি দেখা যাবে না এ ড্রাফট, এমনকি সাথে সাথে তথ্যও পাওয়া যাবে না। এক দিন পর মঙ্গলবার (৫ এপ্রিল) দল পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলভুক্ত করা যাবে মোট ১৭ ক্রিকেটারকে। আগামী ৩ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে দ্য হান্ড্রেডের এবারের আসর।
যদিও আগস্ট-সেপ্টেম্বরে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট থাকায় এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেককে পাওয়া যাবে না। এমনকি ঐ সময় বাংলাদেশেরও এশিয়া কাপের খেলা রয়েছে। তাই দল পেলেও সাকিবের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা দেওয়া দুরূহ হয়ে পড়বে।
ড্রাফটে সাকিবের মত এক লাখ পাউন্ড মূল্য কুইন্টন ডি কক, জাই রিচার্ডসন ও আন্দ্রে রাসেলের। ৭৫ হাজার পাউন্ড মূল্যে আছেন মোহাম্মদ আমির, ডোয়াইন ব্রাভো, নাথান কোল্টার-নাইল, অ্যারন ফিঞ্চ, শাদাব খান, এভিন লুইস, রিলি মেরেডিথ, ডেভিড মিলার, হারিস রউফ, ইমরান তাহির ও মুজিব উর রহমান।
তবে সবচেয়ে বেশি মূল্য সোয়া এক লাখ পাউন্ড, যে মূল্যে ড্রাফটে আছেন বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার।
বিচিত্র কিছু নিয়মকানুনের কারণে টুর্নামেন্টটি বেশ আলোচিত। ৮ দলের এই টুর্নামেন্টে প্রতি ইনিংসে খেলা হয় ১০০ বল। একজন বোলার ৫ বল করার পর আম্পায়ার তা সাদা কার্ড প্রদর্শনের মাধ্যমে অবহিত করেন। এক প্রান্ত থেকে টানা ১০ বল করা হবে, বোলার চাইলে ১০টি বলই টানা করতে পারবেন। ইনিংসের প্রথম ২৫ বল পাওয়ারপ্লে হিসেবে গণ্য করা হয়। পাওয়ারপ্লের পর ড্রিংকস ব্রেকে নেওয়া যায় টাইম আউট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল