এইমাত্র পাওয়া: বাবরকে ‘ইট’ মেরে ‘পাটকেল’ খাচ্ছেন আফ্রিদি
অথচ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে অভিনন্দন জানাতে গিয়ে বর্তমান অধিনায়ক বাবরের বিপক্ষে নিজের এই মূল্যায়ন জানান আফ্রিদি।
সেই অভিনন্দন বার্তায় বাবরের সমালোচনা করলেও আরেক সেঞ্চুরিয়ান ইমাম উল হক, ম্যাচ শেষ করে খুশদিল শাহ এবং শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করেন শহিদ আফ্রিদি। যা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেটপ্রেমিরা।
আফ্রিদি তার টুইটবার্তায় লিখেছেন, ‘অসাধারণ জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।’
এর প্রতিক্রিয়ায় আহমেদ নামের একজন লিখেছেন, ‘বাবর তার খেলা শেষ ১৯ বলে ২৩ রান নিয়েছে। তাই আফ্রিদিরক কথা হয়তো কিছুটা সত্য। কিন্তু বাবরকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় থাকার কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ম্যাচ উইনিং ইনিংস না হলে কোনটি?’
কানিয়ার সালার লিখেছেন, ‘সে ছন্দ হারিয়ে ফেলেছে? সে তো ১৩৭ স্ট্রাইকরেটে ৮৩ বলে ১১৪ রান করে দিলো। এটি যদি ম্যাচ জেতানো ইনিংস না হয়, তাহলে আমি আমার জীবনে কোনো ম্যাচ জেতানো ইনিংসই দেখিনি।’
আব্দুল ওয়াসায় লিখেছেন, ‘অপ্রয়োজনীয় সমালোচনা। সে পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে দিলো, তবু সমালোচনা সইতে হচ্ছে। এটি ঠিক নয় লালা।’
হামনা নামের আরেকজন লিখেছেন, ‘আপনি তিন নম্বরের ব্যাটারকে ম্যাচ শেষ না করার জন্য দুষছেন? বাবর যখন এসেছিল তখন ১৮৭ বলে ২৩১ বাকি ছিল। আউট হওয়ার সময় এটি দাঁড়ায় ৩৫ বলে ৪০ রান। যেখানে দরকার, সেখানে সমালোচনা করুন। নিজের ব্যক্তিগত ক্ষোভ দূরে রাখুন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল