বেনজেমার জোড়া পেনাল্টির পর শেষ হলো রিয়াল মাদ্রিদর ম্যাচ, দেখেনিন ফলাফল
করোনা আক্রান্ত হওয়ার কারণে এ ম্যাচে রিয়ালের ডাগ আউটে থাকতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। তবুও রিয়ালের জয় পেতে কোনো সমস্যা হয়নি।
৩০ ম্যাচে ২১ জয়, ছয়টি ড্র ও তিন হারে ৬৯ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া, ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রয়েছে সেলটা ভিগো।
লা লিগায় শেষ ম্যাচে বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এ কারণে অ্যাওয়ে ম্যাচে সেলটার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামে লজ ব্লাঙ্কোজরা।
সে লক্ষ্যে ১৯ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদ। এ সময় পেনাল্টির দেখা পায় রিয়াল। এডার মিলিতাওকে বক্সে কড়া ট্যাকল করেন নোলিতো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নেন করিম বেনজেমা। সেটিই জড়িয়ে যায় সেলটার জালে। ২৩ মিনিটে থিবাত কুর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি সেলটার। আসপাসের বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে, ম্যাচের ৫২তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে হাভি গালান ক্রস বাড়ান বক্সে। ফাঁকায় থাকা নোলিতোর প্লেসিং শট রিয়াল মাদ্রিদ জাল খুঁজে নেন। উল্লাসে ভাসে সেলটার দর্শকরা।
৬৪ মিনিটে আবারও পেনাল্টি পায় রিয়াল; কিন্তু এবার কাজে লাগাতে ব্যর্থ হলেন বেনজেমা। তার শট ডানদিকে ঝাঁপিয়ে ড়ে আটকে দেন ম্যাটিয়াস দিতুরো।
৬৯ মিনিটে তৃতীয়বার পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এবারও স্পট কিক নিতে আসেন বেনজেমা। এবার আর সুযোগ মিস করেননি বেনজিমা। এবারের লা লিগায় বেনজেমার এটি ২৪তম গোল। ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি সেলটা। রিয়ালও পারেনি ব্যবধান বাড়াতে।
ম্যাচ শেষে থিবাত কুর্তোয়া বলেন, ‘এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সেলটার মাঠে এসে খেলা সব সময়ই কঠিন। এখানে আপনি সব সময়ই বিপদে পড়বেন। তবে, আমাদের সবগুলো ম্যাচই কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি