অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড: শেষ হলো বিশ্বকাপের ফাইনাল
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬০ রান তোলে অস্ট্রেলিয়া। ওপেনার র্যাচেল হেইনস ফিরেন ৯৩ বলে ৬৮ রান করে। তারপর বেথ মুনিকে সঙ্গে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন হিলি।
দেখেশুনে খেলে সেঞ্চুরি তুলে নেন হিলি। সেঞ্চুরি করেও থামেননি তিনি। ১৩৮ বলে খেলা তার এই দেড়শ পার করা ইনিংসে ছিল ২৬টি চারের মার। আইসিসির পুরুষ বা নারী বিশ্বকাপের ফাইনালে হিলির চাইতে বেশি রান কারোরই নেই, যা রীতিমতো বিশ্বরেকর্ড।
হিলির সঙ্গে তাল মিলিয়ে অপরপ্রান্তে দাঁড়ানো মুনি করেন ৪৭ বলে ৬২ রান। মূলত এই তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে মাত্র ৪৬ রান খরচায় তিন উইকেট নেন এনা শ্রুবসলে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংলিশ মেয়েরা। এদিন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ন্যাট স্কেইভার। এছাড়া টামি বেমন্ট ২৭, অধিনায়ক হিদার নাইট ২৬ ও সোফিয়া ডাঙ্কলে ২৩ রান করেন।
ইংল্যান্ডের ইনিংসে ক্রমাগত আতঙ্ক ছড়িয়েছেন স্কেইভার। রান রেট মাথায় রেখে আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখেন তিনি। যদিও সঙ্গীর অভাবে দলকে ফাইনাল জেতাতে পারেননি তিনি। ১২১ বলে খেলা তার ১৪৮ রানের অপরাজিত ইনিংসে ছিল ১৫ টি চার ও একটি ছয়ের মার।
৪৩.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ডের মেয়েরা। তিনটি করে উইকেট নেন আলানা কিং ও জেস জোনাসেন। দুটি উইকেট নেন মেগান স্কুট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live