নারী বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, আছেন এক বাংলাদেশী ক্রিকেটার
২০২২ নারী বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের নিয়ে এই একাদশ সাজিয়েছে আইসিসি, যে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে।
এই দলটি বেছে নিয়েছে আইসিসির প্যানেল। যার প্রধান ছিলেন ক্রিস তেতলি। তার সঙ্গে প্যানেলে সদস্য হিসেবে ছিলেন ধারাভাষ্যকার লিসা স্টেলেকার, নাসের হোসেইন ও নাতালি গার্মানোস এবং সাংবাদিক অলোক গুপ্তা ও ক্রিস্টি হাভিল। টুর্নামেন্টসেরা অ্যালিসা হিলিসহ দলে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার চারজন ক্রিকেটার। উইকেটরক্ষক এই ব্যাটার ফাইনালে ১৭০ রানের ইনিংসসহ নকআউটে দুটি সেঞ্চুরি হাঁকান।
লেনিংয়ের সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তারই স্বদেশি রেচেল হেনেসকে। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন (৪৯৭)। অস্ট্রেলিয়ার আরেকজন হলেন বেথ মুনি।
একাদশে আছেন দক্ষিণ আফ্রিকার তিনজন-লরা উলভার্ট, মারিজান ক্যাপ এবং শাবনিম ইসমাইল। ইংল্যান্ড থেকে আছেন দুইজন-নেট স্কাইভার এবং শপি এক্সলেসটন। আছেন ওয়েস্ট ইন্ডিজের একজন- হেইলি ম্যাথিউজ।
সুযোগ পাননি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কেউ। বাংলাদেশ থেকে একাদশে জায়গা পাওয়া একমাত্র প্রতিনিধি সালমা খাতুন। অফস্পিনিং এই অলরাউন্ডার টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করেছেন।
একনজরে আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ-
১. লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
২. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)
৩. ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া)
৪. রেচেল হেনেস (অস্ট্রেলিয়া)
৫. নেট স্কাইভার (ইংল্যান্ড)
৬. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৭. হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
৮. মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)
৯. শপি এক্সলেসটন (ইংল্যান্ড)
১০. শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
১১. সালমা খাতুন (বাংলাদেশ)
১২তম সদস্য : চার্লি ডিন (ইংল্যান্ড)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি