এবার ঘরোয়া ক্রিকেটের একাদশ থেকে বাদ, শঙ্কায় সৌম্যর ক্যারিয়ার
সব কিছু ঠিক থাকলে তার এখন দক্ষিণ আফ্রিকা থাকার কথা ছিল। কিন্তু ফর্মহীনতার কারণে এখন টেস্ট দলে তো পরের কথা, ওয়ানডে আর টি- টোয়েন্টি দলেও নেই সৌম্য।
আন্তর্জাতিক ক্রিকেটে রান খরায় ভোগে এখন কোনো ফরম্যাটেই জাতীয় দলে জায়গা হয় না বাঁহাতি এই টপ অর্ডারের। সর্বশেষ ওয়ানডে খেলেছেন এক বছরের বেশি সময় আগে, ২০২১ সালের ২৬ মার্চ ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের সাথে সে ম্যাচে সৌম্য আউট হয়েছিলেন মাত্র ১ রানে।
টি-টোয়েন্টি দলেও নেই বিশ্বকাপের পর থেকেই। গত বছর ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে (৮ বলে ৫) শেষবার লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সৌম্য। তারপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি।
ভাবা হচ্ছিল, এবার প্রিমিয়ার লিগে নিজেকে আবার ফিরে পাবেন এ মারকুটে ব্যাটার। কিন্তু হায়! ঢাকার ক্লাব ক্রিকেটেও নিজেকে খুঁজে পেতে কষ্ট হচ্ছে। মোহামেডানের হয়ে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে হার না মানা অর্ধশতক (৫৯ *) উপহার দিলেও বাকি ৫ ম্যাচে সৌম্যর ব্যাট একদমই কথা বলেনি।
৬ খেলায় (৭, ৫৯*, ৭, ১, ২৩ এবং ৩) রান সাকুল্যে ১০০! প্রত্যাশা মেটাতে না পারায় সৌম্যর বিকল্প খুঁজেছে মোহামেডান। মানে যেখানে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন, ফর্মহীনতায় সেই জায়গাও হারিয়ে বসেছেন সৌম্য। ক্যারিয়ারটা কি তার শঙ্কার মুখে পড়ে গেলো!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live