মেসির গোলে শিরোপা জিতলো পিএসজি
আর্জেন্টাইন সুপারস্টারের গোলে ফেরার ম্যাচে লেন্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারকাখচিত পিএসজি। আর তাতেই গত মৌসুমে লিলের কাছে হারানো লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ফ্রান্সের এই শীর্ষ লিগে এতোদিন ধরে দশবার চ্যাম্পিয়ন হয়ে এককভাবে শীর্ষে ছিল সেইন্ট এতিয়েন। এছাড়া অপেশাদার যুগে একটিসহ সমান দশটি শিরোপা রয়েছে পিএসজির চির প্রতিদ্বন্দ্বী মার্শেইরও। এখন তাদের পাশে বসলেন মেসি, নেইমার, এমবাপেরা।
লিওনেল মেসির পেশাদার ক্যারিয়ারে এটি ৩৯তম শিরোপা। ক্যারিয়ারে এর আগে কখনও চার ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জেতেননি তিনি। যার সুবাদে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেজের সর্বোচ্চ (৪২) শিরোপার রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন মেসি।
তবে শুধুমাত্র ক্লাব ক্যারিয়ারের হিসেব করলে এরই মধ্যে আলভেজের পাশে বসে গেছেন মেসি। ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৩৬ শিরোপা নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন আলভেজ। এবার সঙ্গী হিসেবে প্রাক্তন সতীর্থকে পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
শিরোপা নিশ্চিত করার ম্যাচে নিজেদের ঘরের মাঠে লেন্সের বিপক্ষে দাপট দেখিয়েই খেলেছে পিএসজি। কিন্তু দেখা মিলছিল না গোলের। পুরো ম্যাচে সাতটি শট লক্ষ্য বরাবর রেখেও গোলের দেখা পাননি নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ৬৮ মিনিটের মাথায় গিয়ে দলকে এগিয়ে দেন মেসি। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাঁকানো শটে লেন্সের গোলরক্ষককে পরাস্ত করেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলার। লিগে মেসির এটি চতুর্থ গোল।
এই গোলে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল পিএসজির। কিন্তু নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে বাঁধ সাধেন লেন্সের বদলি হিসেবে নামা স্ট্রাইকার কোরেন্টিন জিন। তার ৮৮ মিনিটের গোলে ড্র হয় ম্যাচ। তবে শিরোপা ঠিকই জিতে নেয় পিএসজি।
লিগের ৩৪ ম্যাচ শেষে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান চূড়ান্ত নিশ্চিত করে ফেলেছে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইর সংগ্রহ ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট। তারা বাকি সব ম্যাচ জিতলেও ৭৭ পয়েন্টের বেশি পাবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন