রোহিতের হৃদয় ভেঙে গেছে
দলকে যেমন জেতাতে পারছেন না তেমনি নিজেও ব্যাট হাতে জ্বলেও উঠতে পারছেন না রোহিত। ইতোমধ্যেই ৮ ম্যাচে হেরে প্লে অফ থেকে ছিটকে গেছে তার দল।
এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা মুম্বাই অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৫৩ রান। ১৯.১২ গড়ে ব্যাটিং করা রোহিতের নেই কোনো হাফ সেঞ্চুরিও। রোহিতকে দেখতে 'হৃদয় ভাঙা' লাগছে বলে মন্তব্য করেছেন বিশপ।
জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, 'শেষ ম্যাচে আমি যখন রোহিতের সঙ্গে কথা বলেছি, তখন মনে হয়েছে সে ভাঙা হৃদয় নিয়েই ঘুরছে। এই ফ্র্যাঞ্চাইজির ওপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমি মনে করি, তাদের কিছু পরিবর্তন আনা দরকার।'
শেষবারের মেগা নিলামে সিঙ্গাপুরের হার্ড-হিটার ব্যাটার টিম ডেভিডকে দলে ভেড়ায় মুম্বাই। আসরে শুরুর দিকে কয়েক ম্যাচে খেলালেও ডেভিডকে ছাড়া নিয়মিতই নামছে মুম্বাই। বিশপের মতে, মুম্বাইয়ের ভাগ্য পরিবর্তন করতে পারেন ডেভিড।
তিনি আরও বলেন, 'আমি মনে করি, টিম ডেভিডকে তারা খেলাতে পারে। তাকে দেখা যাচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না। তাদের এমন কাউকে দরকার যে রান করতে পারে, দলের রান বাড়াতে পারে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন