অবশেষে স্বরুপে ফিরলেন কোহলি
সবমিলিয়ে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ টেবিল টপার গুজরাট টাইটান্সকে জিততে হলে করতে হবে ১৭১।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। কিন্তু ইনিংস উদ্বোধনে নেমে তিনি নিজেই সুবিধা করতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফেরেন ডু প্লেসি।
শুরুর সেই ধাক্কা সামলে নেন কোহলি আর পাতিদার। ৭৪ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। দলীয় ১১০ রানের মাথায় পাতিদার হাফসেঞ্চুরি করে ফিরলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫২ রান।
কোহলিও আউট হন হাফসেঞ্চুরি করে। আইপিএলে ১৪ ম্যাচ পর ফিফটির দেখা পাওয়া এই ব্যাটিং সেনসেশন ছিলেন কিছুটা ধীরগতির। ৫৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫৮ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন কোহলি।
এরপর ব্যাটে ছোটখাটো এক ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮ বলে তার ৩ চার আর ২ ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন অসি অলরাউন্ডার। শেষদিকে মহিপাল লমরর ৮ বলে ১৬ করে দলকে এনে দিয়েছেন ১৭০ রানের সংগ্রহ।
গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল প্রদীপ সাঙ্গন। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন