শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের আগে অনেক বড় সুখবর পেল বাংলাদেশ
তবে এবার মিলেছে সুখবর। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ খেলতে সমস্যা নেই শরিফুলের। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, যেহেতু অপারেশন প্রয়োজন নেই তাই আসন্ন সিরিজে খেলতে বাধা নেই শরিফুলের।
দীর্ঘদিন ধরে তলপেটের অস্বস্তিতে ভুগছেন শরিফুল। এ সমস্যার সমাধানে তাকে সম্প্রতি সিঙ্গাপুরে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জানা গেছে আপাতত অপারেশনের প্রয়োজন নেই শরিফুলের। তাই আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজে খেলতে পারবেন তিনি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘যেহেতু এ মুহূর্তে কোনো অপারেশনের প্রয়োজন নেই, তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবে শরিফুল। তাসকিনের অনুপস্থিতিতে এটি দলের জন্য বড় একটি পাওয়া।’
আগামী ৪ মে (বুধবার) কাঁধের ইনজুরির চিকিৎসার জন্য ইংল্যান্ড যাবেন তাসকিন। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না তিনি। ইনজুরিতে থাকা মেহেদি হাসান মিরাজেরও সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা খুব কম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন