স্বপ্নের মত এক মৌসুম পার করলেন বেনজেমা
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই দলের অন্যতম ভরসার জায়গায় পরিণত হয়েছেন করিম বেনজেমা। একের পর এক ম্যাচজয়ী গোল করে বনে গেছেন ভক্তদের নায়কও।
চলতি মৌসুমেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশন নিয়ে মাঠে নামেন করিম বেনজেমা। অবিশ্বাস্য ধারাবাহিকতায় ম্যাচের পর ম্যাচ তিনি টেনে নিয়েছেন নিজের দলকে। ফ্রেঞ্চ ফরোয়ার্ডের অসাধারণ পারফরম্যান্সেই মূলত মিলেছে রিয়ালের ৩৫তম লিগ শিরোপা।
সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এবার ৪২ ম্যাচে এই মৌসুমে ৪২ গোল হয়ে গেছে তার। স্পেনের শীর্ষ পর্যায়ের অন্য যে কোনো ফুটবলারের দ্বিগুনের বেশি গোল করেছেন তিনি একাই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, লা লিগার চার ম্যাচ বাকি আছে এখনও।
লা লিগায় ২৬টি গোল করেছেন তিনি এখনও পর্যন্ত, ১৫টির বেশি করতে পারেননি লিগের আর কেউ। লিগে এবার রিয়ালের ৩৫ শতাংশ গোল করেছেন বেনজেমা একাই। সঙ্গে ১১টি গোলে আছে সরাসরি সহায়তা।
চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে পিএসজি ও চেলসির মতো দুই ক্লাবের বিপক্ষে টানা হ্যাটট্রিক করে তিনি বুঝিয়ে দিয়েছেন, সময় এখন তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন