শচীন ন্ডুলকারকে পিছনে ফেলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রুতুরাজ
আইপিএলে রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৭ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রুতুরাজ। ৬টি করে চার ও ছক্কার ইনিংসটির পথে তিনি পেরিয়ে যান আইপিএলে হাজার রান। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান স্পর্শ করেন ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড।
৩১ ইনিংস খেলে হাজার রানে পা রাখলেন রুতুরাজ। এই মাইলফলক ছুঁতে সমান ইনিংস লেগেছিল ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারেরও।
হাজার ছুঁতে সুরেশ রায়নার লেগেছিল ৩৪ ইনিংস, রিশাভ পান্তের ৩৫ ইনিংস।
টেন্ডুলকার ও রুতুরাজের চেয়ে দ্রুততায় হাজার ছোঁয়ার কীর্তি আছে অবশ্য সাতজন বিদেশি ব্যাটসম্যানের। আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড শন মার্শের। প্রথম আইপিএলের চমক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের হাজার করতে লেগেছিল স্রেফ ২১ ইনিংস।
এছাড়া লেন্ডল সিমন্সের লেগেছিল ২৩ ইনিংস, ম্যাথু হেইডেনের ২৫ ইনিংস, জনি বেয়ারস্টোর ২৬ ইনিংস, ক্রিস গেইলের ২৭ ইনিংস, কেন উইলিয়ামসনের ২৮ ইনিংস ও মাইক হাসির ৩০ ইনিংস।
মাইলফলকের ম্যাচে অবশ্য ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন রুতুরাজ। আইপিএলে ৯৯ রানে আউট হওয়া পঞ্চম ব্যাটসম্যান তিনি।
২০১৯ আইপিএলে ৯৯ রানে আউট হন বিরাট কোহলি, ২০১৯ আসরে পৃথ্বী শ, ২০২০ সালের আইপিএলে ইষান কিশান ও ক্রিস গেইল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)
- নিষিদ্ধ আর্জেন্টিনার তারকা ফুটবলার এনজো
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)