নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ধোনি
ব্যাটে-বলে দুর্দান্ত জাদেজা অধিনায়কত্বটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তাই তো ফের নেতৃত্ব ফিরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনির কাছে। নেতৃত্ব ফিরে পেয়েই দলকে জেতালেন ধোনি।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ২০২ রান তোলা চেন্নাই জিতেছে ১৩ রানে। তার আগে ধোনি জানান, নিজের ভবিষ্যৎ ভাবনার কথা।
চেন্নাইয়ের হয়ে খেলবেন কী না এমন প্রশ্নে ধোনি জানান, ‘আগামী মৌসুমেও আমাকে হলুদ জার্সিতে দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার বদলাতেও পারে। সেটা এখনই বলতে পারছি না কিন্তু, জার্সির রং হলুদই থাকবে।’
বিগত ম্যাচগুলোতে ব্যর্থতা নিয়ে ধোনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি আমাদের বুঝতে হবে। গত ম্যাচগুলোতে আমরা বেশ কিছু ক্যাচ ছেড়েছি। সেটা করলে হবে না। কারণ ওই ভুলগুলোই ম্যাচ হারিয়ে দেয়। আমাদের সেই জায়গাগুলো ঠিক করতে হবে।’
২০০৮ সালে ধোনির কাঁধে নেতৃত্ব ভার ওঠে চেন্নাইয়ের। ২০১০ ও ২০১১ আসরে চ্যাম্পিয়ন করেন দলকে। এরপর মাঝে দুটি আসরে ছিলেন না চেন্নাইয়ের নেতৃত্বে। ম্যাচ পাতানোর সমালোচনা ওঠায় দুই বছরের জন্য চেন্নাইকে নির্বাসন দেয়া হয়। ২০১৮ ও সবশেষ ২০২১ সালের আসরেও ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন