এবার যেভাবে কাটবে ক্রিকেটারদের ঈদ
এরই মধ্যে ঢাকা ছেড়ে নিজের গ্রামের বাড়ি বগুড়ায় চলে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও চলে গেছেন নিজ জন্মস্থান কক্সবাজারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও মাগুরায় ঈদ করার কথা রয়েছে।
ময়মনসিংহে ঈদ করবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও লম্বা সময় পর টেস্ট দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা ছাড়ার আগে সৈকত বলেছেন, ‘এবার বাড়িতেই ঈদ করবো। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটা অন্যরকম।’
পরিবারের সঙ্গে ঈদ করতে এরই মধ্যে নিজ গ্রাম বরিশালে পৌঁছে গেছেন তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। চেনা মাটিতে ঈদ করার আনন্দে স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি। নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘আমার দেশ, আমার গ্রাম, আমার শান্তির নীড়।’
তারকা পেসার রুবেল হোসেনও নিজের স্ত্রী-সন্তান নিয়ে চলে গেছেন বাগেরহাট। টেস্ট দলের নিয়মিত স্পিনার তাইজুল ইসলামের ঈদ কাটবে গ্রামের বাড়ি নাটোরে। এছাড়া আইপিএলে ব্যস্ত থাকায় মোস্তাফিজুর রহমান ভারতেই ঈদ করবেন।
তবে বরাবরের মতো এবারের ঈদেও ঢাকায় থাকবেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন, ইমরুল কায়েসরা। পরিবার ঢাকায় থাকায় তাদের বেশিরভাগ ঈদই এখানে করা হয়।
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দলে থাকা ক্রিকেটারদের খুব বেশি ছুটি নেই। কারণ আগামী রোববার (৮ মে) স্কোয়াডে থাকা ক্রিকেটারদের রিপোর্টিংয়ের তারিখ। সেদিনই দল চলে যাবে প্রথম ম্যাচের শহর চট্টগ্রামে। সেখানে অনুশীলন শেষে ১৫ থেকে শুরু হবে মাঠের লড়াই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন