আইসিসি র্যাঙ্কিংয়ে চমক দেখালো বাংলাদেশ
তিন ফরম্যাটের র্যাঙ্কিংয়ে আর বড় কোনো পরিবর্তন নেই। টেস্টে অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড ও টি-টোয়েন্টিতে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলেও এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১, নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২৩৩। এদিকে আফগানিস্তান ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে। ২২৬ পয়েন্ট নিয়ে তারা দশ নম্বরে নেমে গেছে। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কাও। তাদের সংগ্রহে এখন ২৩০ পয়েন্ট।
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ভারতের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। ১১৯ রেটিং পয়েন্ট থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১২৮। এক পয়েন্ট বেড়ে ভারতের এখন রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৯।
বার্ষিক হালনাগাদে অবনতি হয়েছে ইংল্যান্ডের। তারা ৯ পয়েন্ট হারিয়েছে। এক ধাপ পিছিয়ে তারা ছয় নম্বরে নেমে গেছে। পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ডও। টেস্ট চ্যাপিয়নশিপের শিরোপা জয়ীরা ১১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আর ১১০ পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ৯৩।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে মাত্র এক পয়েন্টে। অস্ট্রেলিয়া ১০৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আর ১০৫ পয়েন্ট নিয়ে চারে ভারত। এরপর যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে রয়েছে পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।
বাংলাদেশ ৭ নম্বরে থাকলেও বেড়েছে রেটিং পয়েন্ট। টাইগারদের পয়েন্ট বেড়ে এখন ৯৫। ৮৭ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা। ৭৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর ৬৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live