ফ্রান্সে বর্ষসেরার দৌড়ে থাকা ফুটবলারদের তালিকার প্রকাশ, দেখেনিন এমবাপে-মেসি-নেইমারে অবস্থান
ফ্রেঞ্চ প্লেয়ারস ইউনিয়নের (ইউএনএফপি) এ পুরস্কারের জন্য পাঁচজন ফুটবলারকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়। যা জেতার জন্য সবচেয়ে ফেবারিট এমবাপে। এরই মধ্যে চলতি মৌসুমে ২৫ গোলের পাশাপাশি ১৫ এসিস্ট করেছেন তিনি।
এমবাপের নৈপুণ্যেই মূলত পিএসজিও জিতে নিয়েছে দশম ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা। তবে তেমন উজ্জ্বল ছিলেন না মেসি-নেইমার। চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি ১৩ এসিস্ট করেছেন মেসি। অন্যদিকে নেইমারের নামের পাশে রয়েছে ১১ গোল ও ছয় অ্যাসিস্ট।
সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য চার ফুটবলার হলেন রেনের ফরোয়ার্ড মার্টিন টেরিয়ের (২১ গোল), মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডার (২১ গোল), মার্শেইর ফ্রেঞ্চ মিডফিল্ডার দিমিত্রি পায়েট ও লিয়নের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকুয়েতা।
বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজ ডোনারুম্মা। এছাড়া বাকি চারজন হলেন নিসের ওয়াল্টার বেনিতেজ, মার্শেইর পাউ লোপেজ, স্ট্রাসবর্গের ম্যাটজ সেলস ও নন্তের আলবান লাফন্ত।
অন্যদিকে পিএসজিকে লিগ জিতিয়েও বর্ষসেরা কোচের মনোনয়ন পাননি মাউরিসিও পচেত্তিনো। কোচের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মার্শেই হোর্হে সাম্পাওলি, নিসের ক্রিস্টোফ গাল্টিয়ের, রেনে ব্রুনো জেনেসিও, নন্তের অ্যান্টনিও কম্বোর এবং স্ট্রাসবর্গের হুলিয়েন স্টেফান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন