বিশ্বকাপ: আজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলার সুযোগ থাকছে আজ। বাংলদেশ সময় রাত সাড়ে ৯টায় বিশ্ব ফুটবলের সুপরিচিত দেশ ব্রাজিলের আইনজীবী দলের মুখোমুখি হবেন ব্যারিস্টার সুমনরা।
আইনজীবী ফুটবল টিমের অন্যতম সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কঙ্গোর কাছে হেরেছি। তবে ফল সবসময় পুরো ইতিহাস লেখে না। একটু এদিক-ওদিক হলে ৩-৩ ড্র অথবা ৩-২ গোলে জিততে পারতাম। ওপেন নেট এবং ওয়ান টু ওয়ান চান্স মিস হয়ে গেছে। অনেক প্রতিকূলতার পরও প্রথমবারের মতো বিশ্ব আসরে নেমে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে খুশি আমরা।’
বাংলাদেশ আইনজীবী দলের অধিনায়ক সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক। সহ-অধিনায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক। দলের কোচ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও ম্যানেজার ফরহাদ হোসেন নিয়ন।
বর্তমান সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট বিপু, ইয়াসিন, আশরাফ, হান্নান, নাজমুল, মনির, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, অ্যাডভোকেট টিপু, বাবু, স্বপন এ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।
১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ছয়টি বিভাগে অংশ নিয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল, যা ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে মাস্টার বিভাগে অংশগ্রহণ করছে।
গত বৃহস্পতিবার (৫ মে) এই বিশ্বকাপে অংশ নিতে মরক্কোর মারাকেশে যান ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)