ব্রেকিং নিউজ: হজ প্যাকেজ ঘোষণা আজ
জানা গেছে, এ পর্যন্ত ৫৪ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হজযাত্রীদের নিবন্ধনও আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হজ পালনের প্রতি প্যাকেজে এবার প্রায় এক লাখ টাকা করে খরচ বাড়তে পারে, যা গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ। তবে সৌদি আরবের মোয়াল্লেম (যিনি হজের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন) ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ এখনও জানা যায়নি। সৌদি সরকার তাদের মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ কম ধরলে হজের খরচ কিছুটা কমতে পারে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়ার পর তা সাংবাদিকদের জানানো হবে।
এদিকে এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ৩১ মে। তবে সব প্রস্তুতি সম্পন্ন করে ৩১ মের মধ্যে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা।
এ বছর হাজিদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। ২০১৯ সালে বিমান ভাড়া ছিল এক লাখ ২৮ হাজার টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫.২ মাত্রার ভূমিকম্প আসলে ভূমিকম্পই ছিল না!
- পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ-বার জানাল সূত্র
- মেসির সতীর্থ থেকে এবার মেসির কোচ, অবিশ্বাস্য যাত্রা
- রুমিন ফারহানার মধ্যেও ‘হাসিনার ছায়া’!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি, ছাড়াবে যেসব দেশ
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- ২৯ আগস্টের বাজারদর ও ভরির দাম একনজরে