কোহলি-রোহিতের ফর্ম নিয়ে মুখ খুললেন সৌরভ
বিসিসিআই বোর্ড সভাপতি সৌরভ দুই সুপারস্টারকে সমর্থন করে বলেছেন, ‘আমি রোহিত বা বিরাটের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নই। ওরা খুব বড় প্লেয়ার…ভালো মানের খেলোয়াড়। বিশ্বকাপের অনেক দেরী রয়েছে এবং আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে, ওরা টুর্নামেন্টের নিজেদের সেরা ছন্দেই থাকবে।’
মুম্বাই ইন্ডিয়ান্সকে এ বার ভরসা জোগাতে পারেননি রোহিত। বরং এ বার রোহিতের নেতৃত্বে ল্যাজেগোবরে দশা মুম্বাইয়ের।
উল্টোদিকে কোহলিও বড় রান করতে পারেননি। একটি হাফসেঞ্চুরি করলেও, তাঁর তিনটি গোল্ডেন ডাক নিয়ে বেশি চর্চা হচ্ছে। এ বারের আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোহলির গড় গড় যথাক্রমে ১৮.১৬ এবং ১৯.৬৬। তাঁরা চূড়ান্ত নিরাশ করার পরেও অবশ্য একেবারেই চিন্তিত নন বিসিসিআই প্রেসিডেন্ট।
ব্যাট হাতে ঝড়ের পর বল হাতে ৩ উইকেট নিয়ে সেমিফাইনালে ম্যাচ সেরা রুমানা আহমেদরাসেলের অলরাউন্ড নৈপুণ্যে প্লে অফের দৌড়ে টিকে থাকলো কলকাতাসড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডস এ দিকে এ বার আইপিএলে অনেক তরুণ বোলারের উত্থানে খুশি সৌরভ। তিনি বলেছেন, ‘বোলারদের দাপট দেখে আমি খুব খুশি। মুম্বাই এবং পুনের উইকেট খুব ভালো বল করছে এবং তারা ভালো বাউন্স বের করছে। স্পিড মার্চেন্টদের পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করছে।’
বিশেষ করে উমরান মালিকের পারফরম্যান্সে মুগ্ধ সৌরভ। তিনি বলেছেন, ‘কত জন ১৫০ কিলোমিটারে বল করতে পারে? বেশি নয় কিন্তু। ওকে জাতীয় দলে নেওয়া হলে আমি অবাক হব না। যদিও ওর পারফরম্যান্স নিয়ে সতর্ক থাকতে হবে। উমরান সবচেয়ে দ্রুত এখন। আমি কুলদীপ সেনকেও পছন্দ করি। এ ছাড়াও, টি নটরাজন প্রত্যাবর্তন করেছেন। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি তো রয়েছেনই। তবে সবটা নির্বাচকদের উপর নির্ভর করছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live