তামিমের পরির্বতে ব্যাটিং নামলেন লিটন, জানা গেল আসল কারণ
বিনা উইকেটে ৭৬ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশে আজ আবারও ব্যাট করতে নামে। ব্যাটিং নেমে দেখে-শুনেই খেলে যাচ্ছে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ও জয়। আর দুজনই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
এই দুই ব্যাটার মিলে দিনের প্রথম সেশনটা কাটিয়ে দিয়েছেন অনায়াসেই। কিন্তু দ্বিতীয় সেশনে নেমেই সাজঘরে ফিরেছেন জয়। আভিষ্কা ফার্নান্দোর করা বলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৫৮ রান। ১৪২ বলে খেলা তার এই ইনিংসটি ৯টি চারে সাজানো।
এরপরের দুই ব্যাটার ক্রিজে দাঁড়াতেই পারেননি। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ২ রানে। আর দলনেতা মুমনিুল হকও আউট হওয়ার আগে করেন ২ রান। এই দুই বাংলাদেশি ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলতে নামা লঙ্কান পেসার কাসুনা রাজিথা।
তবে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে চা বিরতি পর্যন্ত টেনে নিয়ে যান তামিম ইকবাল। তবে চা-বিরতির পর আর ব্যাটিংয়ে নামে নিয়ে তামিম ইকবাল। হাতের ব্যথার কারণে পরবর্তী ব্যাটসম্যান লিটন দাস এসেছেন ব্যাটিং করতে। ৩ উইকেটে ২২৪ রান তুলেছে টাইগাররা। লিটন ০ ও ১৮ রানে মুশফিক অপরাজিত রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন