মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিনে দাপট দেখিয়ে শেষ করলে বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
দ্বিতীয় দিনে ১৯ ওভারে ৭৬ রান তুলে দিন শেষ করেন দুই ওপেনার। আজ তৃতীয় দিনেও দুজনে ছিলেন অনবদ্য। প্রথম সেশনে দেননি উইকেট। জয় তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। সাজঘরে ফেরেন আসিথা ফার্নান্দোর বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ৫৮ রান করে।
জয় ফিরলেও তামিম তার লক্ষ্যে ছিলেন অটুট। মাঝে নাজমুল হোসেন শান্ত ১ ও মুমিনুল হক ২ রান করে সাজঘরে ফিরলে মুশফিকুর রহিমকে নিয়ে তামিম তুলে নেন ক্যারিয়ারের ১০তম শতক।
শতক পূর্ণ করার কিছুক্ষণ পরেই ব্যথা পান হাতে। সেই ব্যথা নিয়ে যোগ করেন আরও ৩৩ রান। এরপর আর থাকতে পারেননি মাঠে। ব্যথা নিয়ে বিশ্রামে চলে যান দেশে হয়ে ৫ হাজার রানের মাইলফলক থেকে ১৯ রান দূরে থাকতে।
একই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন মুশফিকও। টেস্ট ফরম্যাটে ৪ হাজার ৯৩২ রান করা মুশফিকের ৫ হাজার রান করতে লাগে ৭৮ রান।
তামিম বিশ্রামে যাওয়ায় ব্যাট করতে নামা লিটন দাসকে নিয়ে ৯৮* রানের জুটি গড়েছেন মুশফিক। তবে মাইলফলক থেকে ২৫ রান দূরে থাকতেই শেষ করতে হয়েছে দিন। মুশফিকের সঙ্গে অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাসও। তার ব্যাটে এসেছে ৫৪ রান।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৭৯ রানে। লিড পেতে চতুর্থ দিনে লড়তে হবে ৭ ব্যাটারকে নিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন