গোপন তথ্য ফাঁস: জানা গেল তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা
তবে জুলাইয়ে বিরতি শেষেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফেরা সহজ হবে না তামিমের জন্য। কেননা আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই একটি প্রাথমিক দল বানিয়ে বেশ কিছু সিরিজ একসঙ্গে খেলিয়ে তাদেরকে তৈরি করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
যেখানে স্বাভাবিকভাবেই নেই এই ফরম্যাট থেকে বিরতিতে থাকা তামিম। তাই বিশ্বকাপের আগে বিরতি শেষ হলেও তার টি-টোয়েন্টি দলে ফেরা সহজ হবে না। সেই কথাটিই আজ (মঙ্গলবার) বলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার। ও নিজের অবস্থান নিজেই ভালো বুঝে। এ (বিরতি ভেঙে ফেরা) নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমাদের। সে আপনাদের কাছে বলেছে তার পরিকল্পনা, এরপর আমাদের কিছু বলার আছে?’
বর্তমান অবস্থায় তামিমকে বিশ্বকাপ দলে রাখা কঠিন হবে জানিয়ে জালাল আরও বলেন, ‘(বিরতির) ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কী না এটা তার মুখ থেকে শুনবেন। আমি সেটা বলতে পারছি না। তবে এটা (বিশ্বকাপে খেলানো) মনে হয় কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন