ব্রেকিং নিউজ: আইসিসি থেকে নিষিধাজ্ঞা বহাল থাকছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটারের
ডোপ নেয়ার কথা স্বীকার করায় হামজার অস্থায়ী স্থগিতাদেশ গত ২২ মার্চ ২০২২ থেকে নয় মাসের জন্য আরোপ করা হয়ে। নিষেধাজ্ঞার মেয়াদ ২২ ডিসেম্বর ২০২২ সালে শেষ হবে এবং পুনরায় ক্রিকেটে ফিরতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।
নিষেধাজ্ঞার ফলে ১৭ জানুয়ারী এবং ২২ মার্চ ২০২২ এর মধ্যে হামজা যত ম্যাচ খেলেছেন তার ব্যক্তিগত সকল পারফরম্যান্স অযোগ্য ঘোষণা করেছে আইসিসি।
এ নিয়ে আইসিসি মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন: “আইসিসি ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ডোপিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এটি সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য একটি সময়োপযোগী অনুস্মারক যে তারা তাদের শরীরে যা কিছু রাখে তার জন্য তারা দায়বদ্ধ থাকে, তারা ঠিক কোন ওষুধ গ্রহণ করছে তা নিশ্চিত করে গ্রহণ করে। তাদের খেয়াল রাখতে হবে তাদের শরীরে যেন নিষিদ্ধ পদার্থ না থাকে।"
হামজা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। পরে সিরিজ চলাকালীন ডোপ কেলেঙ্কারির খবর আসে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম