ব্রেকিং নিউজ: এমবাপের আশা ছেড়ে দিয়েছে পিএসজি
এমবাপে এবং লা লিগা চ্যাম্পিয়ন মাদ্রিদের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে দর কষাকষি চলছে। তবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। সূত্রটি মনে করছে, এমন কিছুই বাকি নেই, যা এমবাপে ও রিয়ালের চুক্তিতে বাধা হতে পারে।
সূত্রটি আরও জানিয়েছে, ২৩ বছর বয়সী এমবাপেকে ক্লাবে রাখার জন্য অনেক বুঝিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তারা এমবাপেকে একটি বিশাল নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল।
বলা হয়েছিল, তাকে পরবর্তী মৌসুমে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হবে এবং দলও আরও শক্তিশালী করা হবে । এছাড়া এমবাপের সব রকমের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি ছিল পিএসজির। কিন্তু কিছুই মন গলাতে পারেনি ফরাসি তারকার।
৩৪ টি লিগ ওয়ান ম্যাচে ২৫ গোল আর ১৭ অ্যাসিস্ট করে ক্যারিয়ারসেরা মৌসুম কাটানো এমবাপের জন্য অবশ্য টাকাটাই সব নয়। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল রিয়াল মাদ্রিদের হয়ে একদিন খেলার, সেই সুযোগটিই এবার লুফে নিচ্ছেন।
এই গ্রীষ্মে পিএসজিতে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। গত সোমবার এই তারকা বলেন, তিনি চুক্তির বিষয়টি 'প্রায়' ঘোষণা করার দ্বারপ্রান্তে চলে এসেছেন। যদিও নতুন ক্লাবটি রিয়াল মাদ্রিদই, এমন কথা মুখ ফুটে বলেননি ফান্সের বিশ্বকাপজয়ী তারকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন