বাংলাদেশের জন্য ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ চূড়ান্ত করলো বিসিবি
যা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ওই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।
এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ’ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ছাড়াও তৃতীয় দল হিসাবে এই সিরিজে অংশগ্রহণ করতে পারে পাকিস্তান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,
“বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে। অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব।”
তবে এক হল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ক্রাইস্টচার্চে। জালাল ইউনুস বলেন, “সিরিজটি সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক প্রতিপক্ষ সম্ভবত পাকিস্তান হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল অন্তত চারটি ম্যাচ খেলবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম