প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে T20-তে নতুন ইতিহাস গড়লেন বুমরাহ
রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরানদের দাপটে নিজেদের ইনিংসে ছয় উইকেটে ১৯৩ রান তোলে সানরাইজার্স। তবে শেষের দিকের ওভারগুলোয় মুম্বই দারুণ কামব্যাক না করলে, রানের সংখ্যাটা আরও বেশি হতেই পারত। মুম্বই বোলিং লাইন আপের নেতা জসপ্রীত বুমরাহ শেষ ওভারে মাত্র সাত রান দেন। এই ওভারের শেষ বলেই নিজের ট্রেডমার্ক ইয়র্কারে ওয়াশিংটন সুন্দরের উইকেট ভেঙে দেন বুমরাহ। এর জেরেই গড়ে ফেলেন এক নজির। প্রথম ভারতীয় ফাস্ট বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে ফেললেন বুমরাহ।
ভারতের হয়ে আর কোনও ফাস্ট বোলার বুমরাহের আশেপাশেও নেই। তাঁর পরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই ম্যাচেই বিপরীত দলে খেলা ভুবনেশ্বর কুমার। তবে ২২৩ উইকেট নেওয়া ভুবি কিন্তু বুমরাহর থেকে বেশ খানিকটা পিছনে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ফ্রাঞ্চাইজিরই আরেক বোলার জয়দেব উনাদকাট। তাঁর দখলে রয়েছে ২০১টি উইকেট। এই পরিসংখ্যান আরও একবার বোলার হিসাবে বুমরাহর মাহাত্ম্য সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন