মুশফিকের সেঞ্চুরিতে লিড নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ
৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ লিডের দেখা পাওয়ার আগেই হারিয়ে ফেলে লিটন দাস ও তামিম ইকবালকে। নতুন সেশনে দুজনের কেউই কোনো রানের দেখা পাননি। বদলি খেলোয়াড় কাসুন রাজিথার শিকার হওয়ার আগে ১৮৯ বলে ৮৮ রান করেন লিটন। ২১৮ বলে ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হওয়া তামিম নেমেই আউট হয়ে যান, এবারও শিকারি ছিলেন কাসুন।
পঞ্চম উইকেটে মুশফিকের সাথে হাল ধরেন সাকিব আল হাসান। তবে সাকিবের ইনিংস দীর্ঘায়িত হয়নি। মুশফিকের ধীর ব্যাটিংয়ের বিপরীতে সাকিব ৪৪ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন নাঈম হাসান।
নাঈমকে সাথে নিয়ে চা বিরতির একটু আগে মুশফিক শতক পূর্ণ করেন। ২৭০ বলের মোকাবেলায় শতক হাঁকানো মুশফিক টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন ২ বছর ও ১৮ ইনিংস পর। এদিনই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি।
চা বিরতিতে যাওয়ার আগে ২৮০ বলে ১০৪ রান করেছেন মুশফিক, হাঁকিয়েছেন ৪টি চার। ২৪ বলে ৪ রান করে অপরাজিত আছেন নাঈম। লঙ্কানদের পক্ষে কাসুন চারটি ও আসিথা দুটি উইকেট শিকার করেছেন। ১৫৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৩৬ রান।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন ১ম সেশন শেষে)টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৩৬/৬ (১৫৫ ওভার)তামিম ১৩৩, মুশফিক ১০৪*, লিটন ৮৮*, জয় ৫৮, সাকিব ২৫রাজিথা ৪৭/৪, আসিথা ৭২/২
বাংলাদেশের লিড ৩৯ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন