৪২ বছরের ইতিহাসকে পাল্টে দিল ফ্রাঙ্কফুর্ট
৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট। সবশেষ ১৯৮০ সালে স্বদেশের ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা।
বুধবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তেই শেষ হয়ে যেতে পারতো সব উত্তেজনা। দারুণ এক সেভ করে ম্যাচ টাইব্রেকারে নেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্রাপ। টাইব্রেকারেও দেখান ঝলক। একটি শট পা দিয়ে ঠেকিয়ে ভাঙেন রেঞ্জার্সের স্বপ্ন।
ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে ফ্রাঙ্কফুর্টই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে তারাই খেয়ে বসে গোল। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে রেঞ্জার্সকে এগিয়ে দেন জোয়ে আরিবো।
১২ মিনিট পর ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান মাউরি। বাঁ-দিক থেকে ফিলিপ কোস্তিচের পাসে ছয় গজ বক্সের মুখে পা বাড়িয়ে বল জালে ঠেলে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ব্যবধান বাড়াতে পারেনি দুই দল। এতে খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ফ্রাঙ্কফুর্ট প্রথম ৪টি শট থেকেই গোল আদায় করে নেয়। অন্যদিকে তাদের গোলরক্ষক কেভিন ট্রাপ রুখে দেন রেঞ্জার্সের অ্যারন রামসির নেওয়া রেঞ্জার্সের চতুর্থ শট। এরপর ফ্রাঙ্কফুর্টের হয়ে মাউরি পঞ্চম শট জালে জড়ালে শিরোপা জয়ের উৎসবে মাতে জার্মান ক্লাবটি। এতে তাদের নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের পরের আসরে খেলাও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন