হাতের চোটে ছিটকে গেলেন শরিফুল, বদলি পাবে না বাংলাদেশ
আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। কিন্তু শরিফুলের আঘাত হাতে হওয়ায় শুধুমাত্র বদলি ফিল্ডারই নামাতে পেরেছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল ডান হাতে ব্যথা পান। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।
যে কারণে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২০ ওভার হাত ঘুরিয়ে তিন মেইডেনসহ ৫৫ রান খরচ করেন শরিফুল। তবে উইকেটের দেখা পাননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?